শহীদের বুকের জখম
এখনও শুকায়নি রক্তের দাগবিজয়ের কয়েকশ কোটি পেরোলেওসেইসব ভাস্বর উজ্জ্বল থেকে যাবে শহীদেরবুকের জখম, হাড়ের তেজোদ্দীপ্তসংগ্রামী চেতনা পায়ের প্রতিটিধ্বনির ডগায় ঝুলে আছেশব্দে শব্দেবর্ণে বর্ণেআমার চেতনায়আমার বেদনায়আমার কবিতায়পবিত্র প্রার্থনার মতো নীলোজ্জ্বল চিরকালস্বাধীনতা পাখিদের কোলাহল নিয়ে আসেরক্তে আগুন জ্বালিয়ে বিজয়ের মাসে।
****
রাজপথ
এখনও তপ্ত দুপুরে গোধূলি হতে অনেক বাকিবেরিয়ে এসো সংগীতের মৃদুস্বরমিছিলে মিছিলে দেখা হয়ে যাবে তোমার আমাররাজপথে, অলিতে-গলিতে স্লোগানে স্লোগানেদেখা হয়ে যাবে অরণ্যের মতো সুনিবিড়ঘাসের সবুজে ঝলমলে বিজয়-শিশির।
কেএসকে