দেশজুড়ে

মহেশখালীতে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য আব্দুল গফুরকে (নাগু মেম্বার) ‍গুলি করে হত্যা করেছে দুবৃত্তরা। রোববার রাত সোয়া ১০টার দিকে তারাবিহ নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়। নিহতের জামাতা জাহাঙ্গীর বলেন, প্রতিদিনের মতো আজকেও নামাজ পড়ে বাড়ি ফেরার পথে প্রথমে গুলি করে ও পরে কুপিয়ে পালিয়ে যায় দুবৃত্তরা। পরে গুলির শব্দ শুনে পরিবারের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে পৌঁছার কিছুক্ষণ পরে তিনি মারা যান। মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক বলেন, ঘটনা শুনে সোনাদিয়ায় যাওয়ার জন্য পুলিশ ফোর্স রওয়ানা দিয়েছে। তবে সাগর উত্তাল থাকায় পৌঁছাতে দেরি হচ্ছে।সায়ীদ আলমগীর/এসকেডি