দেশজুড়ে

চৌগাছায় আসামির পলায়ন : তিন পুলিশ সদস্য ক্লোজড

যশোরের চৌগাছা থানা পুলিশের হেফাজত থেকে বাবু ও হিরা নামে দুই সন্ত্রাসী পালিয়ে যাওয়ার ঘটনায় সেকেন্ড অফিসার এস আই আকিকুল ইসলাম ও দুই কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা।থানা সূত্র মতে, চৌগাছা শহরতলী থেকে রোববার সন্ধ্যায় বাবু ও হিরা নামে দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশ। আটকের পর পুলিশ তাদের থানায় নিয়ে যাচ্ছিল। রাস্তায় সন্ত্রাসীরা কৌশলে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায়। যশোরের সহকারী পুলিশ সুপার ক-সার্কেল ভাস্কর সাহা টেলিফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পলাতক দুই জনকে পুনরায় আটক করতে বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছে পুলিশের একাধিক টিম। মিলন রহমান/এসকেডি