দেশজুড়ে

টাঙ্গাইলে জামায়াত আমীরের জন্য প্রস্তত মঞ্চ, আসছেন নেতাকর্মীরা

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে দেশব্যাপী প্রচারের অংশ হিসেবে জামায়াত আমির ও ১১ দলীয় জোট প্রধান ডা. শফিকুর রহমান বুধবার টাঙ্গাইলে সফরে আসছেন। দুপুর ২টায় টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

জামায়াত আমিরের আগমন উপলক্ষে ইতিমধ্যে সব প্রস্ততি সম্পন্ন হয়েছে। জনসভার জন্য প্রস্তত করা হয়েছে মঞ্চ। প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ স্থল আসছেন। জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা এসেছেন। নারী নেতৃবৃন্দকেও আসতে দেখা যাচ্ছে। এতে কানায় কানায় পূর্ণ হচ্ছে সমাবেশস্থল।

সভাকে কেন্দ্র করে দলটিসহ জোটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট জেলা শাখা টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিকেলে দুপুরে এই জনসভার আয়োজন করেছে। ডা. শফিকুর রহমান নীলফামারিতে জনসভায় বক্তব্য শেষে হেলিকপ্টার যোগে টাঙ্গাইলের জনভায় যোগ দিবেন।

এতে সভাপতিত্ব করবেন- টাঙ্গাইল-৫ (সদর) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ।

জামায়াতের জেলা আমির ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ১১ দলীয় জোট প্রার্থী আহসান হাবীব মাসুদ বলেন, এ জনসভা টাঙ্গাইলে নতুন ইতিহাস সৃষ্টি করবে। জোটের শরীক দলের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এতে অংশ নিবেন।

আব্দুল্লাহ আল নোমান/এএইচ/এএসএম