খেলাধুলা

ফাইনালে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো নিউজিল্যান্ড

ভারত ও নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। সেই ফাইনালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ফলে আগে ব্যাটিং করবে ভারত।

রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৫৫তম ম্যাচ তথা ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

সুপার এইটে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচের সমীকরণের মারপ্যাঁচে একটু দেরিতেই সেমিফাইনাল নিশ্চিত হয় নিউজিল্যান্ডের। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেমিফাইনালে দাপট দেখিয়ে ৯ উইকেটের জয়ে ফাইনালে পা রাখে নিউজিল্যান্ড। ২০২১ আসরের ফাইনালেও খেলেছিল কিউইরা। তবে সেবার অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে শিরোপা অধরা থেকে যায়।

বর্তমান চ্যাম্পিয়ন ভারত গ্রুপপর্বে সব ম্যাচ জিতেই পা রাখে সুপার এইটে। কিন্তু দ্বিতীয় পর্বের শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে। সেই ধাক্কা অবশ্য সামাল দিয়েছে তারা জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে জিতে। এবার ফাইনালে তাদের সামনে নিউজিল্যান্ড। হাতছানি দিচ্ছে প্রথম দল হিসেবে এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় ও স্বাগতিক হিসেবে প্রথম শিরোপা ঘরে তোলার।

ভারত একাদশ

সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ইশান কিশান (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক) , হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, শিভম দুবে, আর্শদিপ সিং, বরুণ চক্রবর্তি, জসপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ড একাদশ

ফিল অ্যালেন, টিম সেইফার্ট (উইকেটকিপার), রাচিন রাবিন্দ্রা, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন।

আইএন