আইন-আদালত

প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের পদত্যাগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করেছেন সাইমুম রেজা তালুকদার। সোমবার (৯ মার্চ) চিফ প্রসিকিউটর বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তিনি। চিফ প্রসিকিউটর তার আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

সম্প্রতি তিনি পদত্যাগপত্র জমা দিলে রোববার (৮ মার্চ) চিফ প্রসিকিউটর সেটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন। সাইমুম রেজা বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ এ বিষয়ে আদেশ জারি করেছে। তাতে বলা হয়, প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

এর আগে সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় ২০২৪ সালের ৭ অক্টোবর সাইমুম রেজা প্রসিকিউটর পদে নিয়োগ পান।

এফএইচ/এমআইএইচএস