দেশজুড়ে

বেনাপোলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।শুক্রবার সকাল ৮টার সময় এ মুদ্রা জব্দ করা হয়। আটক মুদ্রার অর্থমূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৮০ লাখ টাকা সমমূল্যের হবে বলে জানিয়েছেন কাস্টমস কর্তৃপক্ষ।পাসপোর্টধারী যাত্রী ফরিদ হোসাইন ঢাকার নবাগঞ্জের রজব আলীর ছেলে। তার পাসপোর্ট নম্বর বিজে-০৬৮২৩৩২। এর আগে বৃহস্পতিবার সকালে চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় দুই পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তারা হলেন, মোখলেছুর রহমান পাসপোর্ট নম্বর এএফ- ০৭২৯১০৯। বাড়ি কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া গ্রামে। তিনি ওই গ্রামের ওসমান গণির ছেলে। অপরজন ঢাকার নন্দীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম। পাসপোর্ট নম্বর এএফ- ০৯২৩৬৯৭। এ বিষয়ে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী রাজস্ব কর্মকর্তা উম্মে সালমা জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে ওই দুই পাসপোর্টযাত্রীর ব্যাগ তল্লাশি করে সিঙ্গাপুর-মালায়েশিয়া, আমেরিকা-ব্রিটেনের ডলার ও পাউন্ড উদ্ধার করা হয়। বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার মুস্তাফিজুর রহমান জানান, আটক মুদ্রা গণনা এখনও শেষ হয়নি। তবে এসব মুদ্রার মধ্যে রয়েছে প্রায় ৯৪ হাজার মার্কিন ডলার, সাড়ে তিন লাখ ভারতীয় রুপি ও বেশ কিছু কানাডিয়ান ডলার।একটি বিশেষ সূত্র জানায়, বেনাপোল চেকপোস্ট দিয়ে এভাবে প্রায়ই ডলার-পাউন্ড পাচার হয়। সম্প্রতি নজরদারি বৃদ্ধি করায় এ অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে।মো. জামাল হোসেন/এএম/এমএএস/এমএস