দেশজুড়ে

কুমিল্লায় ১০৮ কেজি গাঁজাসহ একজন আটক

কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাশুয়া এলাকা থেকে ১০৮ কেজি গাঁজাসহ ওমর ফারুক নামে (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আটক ওমর ফারুক জেলার মুরাদনগর উপজেলার রাজাচাপিতলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল রোববার সন্ধ্যায় জেলার আদর্শ সদর উপজেলার বানাশুয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ন-২৯-০৭৪৪) আটক করে তল্লাশি চালিয়ে ১০৮ কেজি গাঁজা উদ্ধারসহ প্রাইভেটকারের চালক ওমর ফারুককে আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. মানজুরুল ইসলাম জানান, উদ্ধারকৃত গাঁজার মূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে।  কামাল উদ্দিন/এফএ/এমএস