দেশজুড়ে

ফতুল্লায় যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের প্রসন্ননগর এলাকা থেকে দিদার হোসেন (৩৫) নামের এক মাদকাসক্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে প্রসন্ননগর এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। নিহত দিদার হোসেন প্রসন্ননগর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ভোরে বাড়ির পাশের কড়ই গাছে দিদারের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানা হয়। দিদার হোসেন মাদকাসক্ত ছিলেন বলেও জানান এসআই শফিকুল। তিনি আরো জানান, পারিবারিক কলহের জের ধরে দিদার গাছের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।শাহাদাত হোসেন/এএম/আরআইপি