দেশজুড়ে

মরদেহ উদ্ধারের ৩ মাস পর হত্যা মামলা

নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর ফকির বাড়ীর ঘাট থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধারের ৩ মাস পর হত্যা মামলা করেছে পুলিশ।রোববার ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই রেজাউল করিম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই ) রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত ২৯ এপ্রিল বিকেলে লোক মারফত খবর পেয়ে সৈয়দপুর ফকির বাড়ীর বুড়িগঙ্গা নদীর পাড় থেকে ১৬ বছরের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর হত্যা মামলা করা হয়। আর কিশোরীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।  শাহাদাত হোসেন/এসএস/আরআইপি