দেশজুড়ে

বঙ্গোপসাগরে ৭ ফিশিং ট্রলারে ডাকাতি

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলবর্তী এলাকায় ৭টি ফিশিং ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় জলদস্যূরা ট্রলারের ৫ লাখ টাকা, মাছ ও মালামাল লুট করে নিয়ে গেছে।মঙ্গলবার ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন মোহনায় ডাকাতির এ ঘটনা ঘটে।কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন জানিয়েছেন, তাদের সমিতির সদস্য ফজল করিম, মোহাম্মদ আলম, আবু বক্কর, নুরুল আবছার, মোহাম্মদ আলী, শামশুল আলম ও ওসমান গনি টুলুর মালিকাধিন ফিশিং ট্রলার মাছ ধরতে গিয়ে জলদস্যূদের কবলে পড়ে। এসময় ৭টি ট্রলার থেকে লুট করা হয় ৫ লাখ টাকা, মাছ ও মালামাল। এসময় জলদস্যূদের মারধরে এসব ট্রলারের ৮ মাঝি মাল্লা আহত হয়েছেন।কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক জানে আলম পুতু জানিয়েছেন, এ ব্যাপারে তিনি বাদী হয়ে কক্সবাজার সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।