নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় হরিপুর বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বিদ্যুৎ কেন্দ্রের একটি ট্রান্সফরমার। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।রোববার ভোর ৪টায় এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দফতরের সহকারী পরিচালক মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, ভোর ৪ টায় হরিপুর বিদ্যুৎ কেন্দ্রে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের পর নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি টিম প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে সকাল সাড়ে ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের গ্রিড মেইনটেনেন্স প্রকৌশলী প্রদীপ কুমার জানান, যে ট্রান্সফরমারটি পুড়ে গেছে তাতে ৭ থেকে ৮ হাজার লিটার ফার্নেস অয়েল ছিল।অগ্নিকাণ্ডের পর বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়। শাহাদাত হোসেন/এসএস/এমএস