গাজীপুরের শ্রীপুরে মাওনা এলাকায় হাতবোমা ফাটিয়ে ও গুলি করে এক স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে দোকানের মালিক শংকর সুব্রতসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এই ডাকাতির ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে সংঘবন্ধ ডাকাত দল বোমা ফাটিয়ে ইয়াকুব আলী মার্কেট এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এক পর্যায়ে তারা ফাঁকা গুলি করতে করতে ওই মার্কেটের শংকরের মালিকানাধীন সঙ্গিতা জুয়েলার্সে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্র ঠেকিয়ে ওই স্বর্ণের দোকান থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের বাধা দিতে গিয়ে দোকান মালিক ও এক কর্মচারী আহত হয়। স্থানীয় জনতা আতঙ্কিত হয়ে ছুটাছুটির সময় ও বোমার আঘাতে কমপক্ষে ১০ জন আহত হয়। এ ব্যাপারে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমিনুল ইসলাম/এআরএ/এমএস