জাতীয়

সোমবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শ্রদ্ধা নিবেদন করতে আগামীকাল সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী।এছাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধ মসজিদে আয়োজিত মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলেও তিনি অংশ নেবেন। জাতীয় শোক দিবসের এ কর্মসূচিতে মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, সামরিক, বেসামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গোপালগঞ্জ জেলার সর্বত্র নিরাপত্তা জেরাদার করা হয়েছে।এনএফ/এমএস