দেশজুড়ে

কালিয়াকৈরে স্বামীর হাতে স্ত্রী খুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকায় রহিমা খাতুন নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্বামী হযরত আলী ও তৃতীয় স্ত্রী কাজলীকে আটক করেছে পুলিশ। নিহত রহিমা খাতুন ওই এলাকার মিজানুর রহমানের বাসার ভাড়াটিয়া।পুলিশ জানায়, রোববার ভোরে স্বামী ও তৃতীয় স্ত্রী মিলে রহিমা খাতুনকে হত্যা করে। নিহতের সাত বছরের ছেলেশিশুর সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে ওই শিশুর  ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হযরত ও তার তৃতীয় স্ত্রী কাজলী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্বামী-স্ত্রী দুজনকে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।আমিনুল ইসলাম/এসএস/আরআইপি