দেশজুড়ে

গাজীপুরে ককটেলসহ চার শিবিরকর্মী আটক

গাজীপুরে চারটি তাজা ককটেল, দুটি ধারালো ছোরা, সরকারবিরোধী বিপুল পরিমাণ লিফলেট ও জেহাদি বইসহ চার শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রামের রাজিবপুর থানার নয়াচর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মো. শহিদুল ইসলাম (২৩), নাটোরের লালপুর থানার ধুপইল গ্রামের মৃত অজি উল্লাহর ছেলে আলী (২১), ময়মনসিংহের ত্রিশাল থানার রায়ের গ্রাম এলাকার রুহুল আমীনের ছেলে মো. জাহিদ হোসেন (২৪) ও জামালপুরের দেওয়ানগঞ্জ থানার জোয়ানের চর গ্রামের লাল মিয়ার ছেলে মো. জাহিদুল ইসলাম। রোববার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের বসুগাঁও এলাকার গিয়াস উদ্দিনের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। তারা ওই বাড়িতে ভাড়া থাকতো।রোববার রাত সাড়ে ৮টায় গাজীপুর পুলিশ লাইনে এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গ্রেফতারকৃতরা শিবিরের সক্রিয় কর্মী। তারা বিশেষ কোনো উদ্দেশ্যে নাশকতা সৃষ্টির জন্য ওই এলাকায় অবস্থান করছিল বলে আমরা খবর পাই।পরে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি তাজা ককটেল, বিপুল পরিমাণ সরকারবিরোধী লিফলেট ও জিহাদিবই উদ্ধার করা হয়। তাদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।  মোঃ আমিনুল ইসলাম/এএম/পিআর