দেশজুড়ে

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরের পল্লীবিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটিং নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।

এর আগে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় ওই কারখানার তিনতলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গি ও ইপিজেড থেকে ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।আগুনে ওই কারখানার বিপুল সংখ্যক কাপড়, সুতা ও মেশিনপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।আমিনুল ইসলাম/এসএস/পিআর