ক্যাম্পাস

ডুয়েটের উপাচার্য হলেন অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য হিসেবে পুনরায় ৪ বছরের জন্য নিয়োগ পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আব্দুল হামিদ এ নিয়োগ দেন।রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব শাহনাজ সামাদ স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়।ড. মোহাম্মদ আলাউদ্দিন মানিকগঞ্জের অধিবাসী।আমিনুল ইসলাম/এসএস/আরআইপি