দেশজুড়ে

বিদ্যুৎ চুরির দায়ে ছয়জনকে ১০ লাখ টাকা জরিমানা

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে ছয়জনকে ১০ লাখ ৪৫ হাজার ২৯২ টাকা জরিমানা করেছেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভ্রাম্যমাণ আদালত।সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত সিটি কর্পোরেশনের ভোগড়া, চান্দনা, বারবৈকা, দক্ষিণ সালনা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা। জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) মো. হারুন অর রশীদ জানান, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন কয়েকটি এলাকায় সোমবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।এ সময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে চান্দনা এলাকার মোগর আলীর ছেলে মো. ফজলুল হককে এক লাখ তিন হাজার ৭৯৬ টাকা, ভোগড়া এলাকার মো. আব্দুল বারেকের ছেলে মো. আলিফ উদ্দিনকে তিন লাখ ৩০ হাজার ১৪৩ টাকা, একই এলাকার মো. কান্দুর মণ্ডলের ছেলে ফজলুল হককে ১ লাখ ৪৯ হাজার ৬৬ টাকা, বারবৈকা এলাকার মো. শাহাব উদ্দিনকে ১ লাখ ৪৯ হাজার ৬৬ টাকা, একই এলাকার মনির উদ্দিনের ছেলে মোজাম্মেল হককে ১ লাখ ১৮ হাজার ৮৮৬ টাকা ও দক্ষিণ সালনা এলাকার মৃত নজর আলীর ছেলে মো. আবুল হোসেনকে ১ লাখ ৯৪ হাজার ৩৩৫ টাকা জরিমানা করা হয়।তিনি আরো জানান, ক্ষতিগ্রস্ত বিদ্যুতের ইউনিট ১০ লাখ ৮০০। অভিযানকালে জেলা পল্লীবিদ্যুৎ সমিতি শাখার ডিজিএম (টেকনিক্যাল) হারুন অর রশিদ, এজিএম জুনায়দুর রহমানসহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।মো. আমিনুল ইসলাম/এএম/এবিএস