দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযানে আটক ১৩

ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার আশঙ্কায় ২০ দলীয় জোটের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, হরতাল ও অবরোধে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।এ দিকে ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টার হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। হরতালের সমর্থনে শহরে জোটের নেতাকর্মীদের কোনো মিছিল কিংবা পিকেটিং করতে দেখা যায়নি।বিএ