দেশজুড়ে

রামপাল নিয়ে চিলে কান নেয়ার অবস্থার সৃষ্টি হয়েছে

রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিবেশের জন্য ক্ষতিকর নয় দাবি করে বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, কিছু লোক না বুঝেই আন্দোলন করছে। রামপাল নিয়ে চিলে কান নিয়েছে অবস্থার সৃষ্টি হয়েছে। কিন্তু নিজের কান সঠিক স্থানে আছে কি না তা ভালোভাবে দেখছে না।বুধবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার নরসিংপুর এলাকায় প্লামিং ফ্যাশন নামের একটি পোশাক কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বন ও পরিবেশমন্ত্রী।তিনি বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের কাছে দেশি বা বিদেশিদের কাছ থেকে এমন কোনো তথ্য আসেনি যে রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিবেশবান্ধব হবে না।এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, প্লামি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার চৌধুরী প্রমুখ।উল্লেখ্য, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে প্লামি ফ্যাশনস পরিবেশবান্ধব কারখানা হিসেবে ইউএসজিবিসি থেকে ‘লিড প্লাটিনাম’ সনদ অর্জনের পাশাপাশি ৯২ পয়েন্ট পেয়ে বিশ্বের পরিবেশবান্ধব নিট কারখানার (গ্রিনেস্ট নিট ফ্যাক্টরি) স্বীকৃতি পায়। শাহাদত হোসেন/এএম/এবিএস