ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৬৩৮ ভোট।
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৫৯৫ ভোট। দুই প্রার্থীর মাঝে ব্যবধান ৪০ হাজার ৪৩ ভোট।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত মোট ১৬২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১১টার দিকে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৬৯ হাজার ৭৮৭ জন। প্রতিদ্বন্দ্বীতা করেন মোট সাতজন প্রার্থী।
এমএএম/আইএইচএস/