দেশজুড়ে

কুমিল্লায় ট্রাকে আগুন

কুমিল্লার দাউদকান্দিতে সিমেট বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।বুধবার ভোরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার রায়পুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবুল বাশার তথ্যটি নিশ্চিত করেছেন।জাগোনিউজকে তিনি জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার রায়পুর এলাকায় একদল দুর্বৃত্ত চট্টগ্রামগামী সিমেট বোঝায় একটি ট্রাকে (ঢাকা মোট্ট-উ-১১-২৬৭০) অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানান। এমএএস/আরআই