দেশজুড়ে

কুমিল্লায় ট্রাক চাপায় প্রাণ`র বিক্রয়কমী নিহত

কুমিল্ল­ার চৌদ্দগ্রাম উপজেলায় বালু বোঝাই ট্রাক চাপায় রায়হান (১৮) নামে প্রাণ গ্রুপের এক বিক্রয়কমী নিহত হয়েছেন।বুধবার দুপুুর পৌনে ২টার দিকে উপজেলার মিয়াবাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁকড়ি ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।রায়হান উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শাহাব উদ্দিন ও প্রাণ কোম্পানির কয়েকজন পরিবেশক তথ্যটি নিশ্চিত করেছেন।জাগোনিউজকে শাহাব উদ্দিন জানান, দুপুর পৌনে ২টার দিকে রায়হান মহাসড়কের মিয়াবাজার কাঁকড়ি ব্রিজের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় চট্টগ্রামগামী বালু বোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট-১১-০৭৩২) চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি আটক করে। তবে চালক ও হেলপার কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান।এমএএস/আরআই