দেশজুড়ে

কুমিল্ল­ায় কলেজছাত্র খুন

কুমিল্ল­ার মুরাদনগরে ইমন হোসেন ভুঁইয়ার (২৫) নামে এক কলেজছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের রাজনগর গ্রামের আব্দুল হেকিমের মৎস খামার থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।নিহত ইমন হোসেন একই উপজেলার বাহেরচর গ্রামের অধ্যাপক জামির হোসেন ভুঁইয়ার ছেলে। সে ঢাকা তিতুমীর কলেজের ছাত্র বলে জানা গেছে।স্থানীয়রা জানান, বুধবার রাতে ইমন বন্ধুদের সাথে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার থেকে ফেরার পথে রাজনগর এলাকায় একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। এরপর দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক নিয়ে যায়। ইমনের সাথে থাকা বন্ধুরা বিষয়টি তার পরিবারকে জানালে বিভিন্ন দিকে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।বৃহস্পতিবার বিকেলে উপজেলার আব্দুল হেকিমের মৎস খামারে একটি মৃতদেহ দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।এ বিষয়ে মুরাদনগর থানা পুলিশের ওসি নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জাগোনিউজকে তিনি জানান, কলেজছাত্র ইমনের লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।এমএএস/আরআই