দেশজুড়ে

কুমিল্লায় ৯ মামলার আসামির মরদেহ উদ্ধার

কুমিল্লায় ৯ মামলার পরোয়ানভুক্ত এক আসামির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিল্লাল হোসেন নামের ওই আসামির মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোরকানন ইউনিয়নের সুবর্ণপুর গ্রামের একটি ধান ক্ষেতে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার রাত পৌনে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিল্লালের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ৯টি মামলা রয়েছে। ঈদের কয়েকদিন আগে বিল্লাল ও তার সহযোগীরা এক গরু ব্যবসায়ীর দুই লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করে।এ টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিল্লাল হত্যার শিকার হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। বিল্লাল হোসেন ওই গ্রামের হাফিজ মিয়ার ছেলে।মো. কামাল উদ্দিন/বিএ