দেশজুড়ে

কুমিল্লায় সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার

কুমিল্লায় শাহজাহান ভূঁইয়া নামে অবসরপ্রাপ্ত এক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের গদানগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা গদানগর গ্রামের অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা শাহজাহান ভূঁইয়ার (৬২) ঘরে ঢুকে। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যার পর পালিয়ে যায়। চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল জানান, খবর পেয়ে ওই ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ জানা যাবে। ঘাতকদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। কামাল উদ্দিন/এসএস/এমএস