দেশজুড়ে

প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লায় প্রাইভেটকারের চাপায় আবদুল বারীক (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল বারীক কুমিল্লা নগরীর নানুয়া দীঘির পাড় এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, শনিবার সন্ধ্যার দিকে আবদুল বারীক মোটরসাইকেলযোগে কুমিল্লা থেকে কালাকচুয়া এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি মাহবুবুর রহমান।মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি