কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ মুহাম্মদ ইউনূচ (২৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। মামলার পর তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।আটক মুহাম্মদ ইউনূচ সাবরাং নয়াপাড়ার মৃত রশিদ আহমদের ছেলে। বিজিবি সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের শাহপরীর দ্বীপ বিওপির হাবিলদার গুরুপদ দাশ সঙ্গীয় ফোর্সসহ ৫নং স্লুইচ গেইট সংলগ্ন এলাকায় টহল দিচ্ছিলেন। এসময় যুবক ইউনূচ বাঁধ অতিক্রম করার সময় তাকে চ্যালেঞ্জ করলে একটি পুটলা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়। উক্ত পুটলা থেকে ৯ হাজার ৮শ ৩০পিস ইয়াবা টেবলেট পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ২৯ লাখ ৪৯ হাজার টাকা। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট মামলায় টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে উপ-অধিনায়ক আবু রাসেল ছিদ্দিকী নিশ্চিত করছেন। সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি