দেশজুড়ে

ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নারায়ণগঞ্জ ফতুল্লায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে সস্তাপুর এলাকার আলম মৃধার ছেলে বাসচালক হাসানের পরিচয় পাওয়া গেছে।   ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, ফতুল্লার ভূইগড় এলাকার একটি পেট্রল পাম্পের সামনে অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবক মানসিক প্রতিবন্ধী ছিল। তার পরনে ছিল শার্টপ্যান্ট। ধারণা করা হচ্ছে- কোনো যানবাহন তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে, শহরের চাষাঢ়া চাঁদমারীস্থ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভবনের সামনে বন্ধু পরিবহনের বাসটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল চালক হাসান (২৫)। এসময় পেছন থেকে একটি পিকআপ তাকে চাপা দেয়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে শহরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।  শাহাদাত হোসেন/এআরএ/এবিএস