দেশজুড়ে

চৌগাছায় বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই ভাই আহত

যশোরের চৌগাছায় বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই ভাই আহত হয়েছেন। এরা হলেন, উপজেলার পাতিবিলা গ্রামের কবীর হোসেনের ছেলে মিন্টু ও রকিব। আহত অবস্থায় মিন্টুকে আটক করে পুলিশ।  স্থানীয়রা জানানয়, শনিবার সন্ধ্যায় মিন্টু ও তার ভাই রকিব নিজ বাড়ির ঘরের মধ্যে বসে বোমা তৈরি করছিল। এসময় একটি বোমা বিস্ফোরিত হলে তারা দুই ভাই আহত হয়। খবর পেয়ে পুলিশ মিন্টু আটক করে এবং কবির পালিয়ে যায়। চৌগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।মিলন রহমান/এআরএ/আরআইপি