দেশজুড়ে

কালীগঞ্জে অপহৃত শিশু পলাশে উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রাম থেকে অপহৃত আড়াই বছরের শিশু হাবিবুর রহমানকে পলাশ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক অপহরণকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের বিরিন্দা এলাকা থেকে অপহরণকারীসহ শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশু কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রামের জাইদুর রহমানের ছেলে। অপহরণকারী একই এলাকার মৃত মোকশেদ আলী গাজীর মেয়ে ও ফিরোজ মিয়ার স্ত্রী হেনা বেগম।  কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের বিরিন্দা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বাড়ি থেকে অপহরণকারীসহ শিশুটিকে উদ্ধার করা হয়। অপহরণকারী ওই নারী পাচারকারী দলের সদস্য।আব্দুর রহমান আরমান/এএম/আরআইপি