দেশজুড়ে

হান্নান শাহের স্মরণে গাজীপুরে মিলাদ ও দোয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহের স্মরণে গাজীপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে মহানগর ছাত্রদল এই মাহফিলের আয়োজন করে। মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির উপদেষ্টা অ্যাড. ড. সহিদুজ্জামন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন, সদস্য মাহমুদ হাসান রাজু, ভাওয়াল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।উল্লেখ্য, গত মঙ্গলবার সিঙ্গাপুরের র্যাফেলস হার্ট সেন্টারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।আমিনুল ইসলাম/এআরএ/এবিএস