দেশজুড়ে

কুমিল্লায় বিএনপি নেতা খলিল বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কেএমআই খলিলকে বহিষ্কার করা হয়েছে। বুধবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। এ বহিষ্কারাদেশের অনুলিপি দলের সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) কর্নেল (অব.) আনোয়ারুল আজিম এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে পাঠানো হয়। কামাল উদ্দিন/এআরএ/আরআইপি