দেশজুড়ে

কোতোয়ালী থানা ছাত্রদল সভাপতি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার

রাজধানীর কোতোয়ালী থানা ছাত্রদলের সভাপতি মো. মোস্তাক আহমেদকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বিপাশা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিপাশা গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে মোস্তাককে গ্রেফতার করা হয়। আটক মোস্তাকের বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় ৮/১০টি মামলা রয়েছে বলেও জানান ওসি আবদুর রব।এদিকে চলমান হরতাল-অবরোধে নাশকতার দায়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. শোহেবসহ বিএনপি ও জামায়াত-শিবিরের ১৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিএনপি ও জামায়াত-শিবিব নেতাকর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।বিএ/এমএস