দেশজুড়ে

বাউবির পরীক্ষায় নকল : বহিষ্কার ১১ জন

যশোরের শার্শার নাভারণ ডিগ্রী কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এইচএসসি ও বিএসএস পরীক্ষায় নকল করার দায়ে ১১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম এ আদেশ দেন।জানা যায়, শুক্রবার সকালে শার্শার নাভারণ ডিগ্রী কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি প্রোগ্রাম ১ম বর্ষের সমাজ বিজ্ঞান ও সমাজকল্যাণ বিষয় অন্যদিকে বিএসএস প্রোগ্রাম ইসলামিক স্টাডিজ তৃতীয় বর্ষের পরীক্ষা চলছিল। এসময় আকস্মিক অভিযানে আসেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম। অভিযানে এইচএসসি প্রোগ্রাম ১ম বর্ষের সাতজন ছাত্র ও বিএসএস প্রোগ্রাম  ইসলামিক স্টাডিজ তৃতীয় বর্ষের তিনজন ছাত্র ও একজন ছাত্রী মোট ১১ জনকে নকল করার সময় হাতেনাতে ধরে ফেলেন। পরে নকল করার অপরাধে ১১ জনকে বহিষ্কার করেন তিনি। জামাল হোসেন/এআরএ/এমএস