গাজীপুর ও টাঙ্গাইলে র্যাবের পৃথক অভিযানে ৪ জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সকালে র্যাব ও জঙ্গিদের গোলাগুলিতে এই ৪ জঙ্গি মারা যায় বলে জানা গেছে।শনিবার সকাল থেকে গাজীপুরের হারিনাল এলাকার একটি একতলা ভবন ঘিরে রাখেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর র্যাবের অভিযানে সেখানে দুই জঙ্গি নিহত হয়।র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।অপরদিকে, টাঙ্গাইলের মির্জামাঠ এলাকার একটি বাড়িতে র্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত হয়। র্যাবের কোম্পানি কমান্ডার মহিউদ্দীন ফারুকী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।বর্তমানে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। টাঙ্গাইল জেলা পুলিশ সুপার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে আছেন।এছাড়া গাজীপুরের হারিনাল থেকে ৩ কিলোমিটার দূরে গাজীপুর সিটি কর্পোরেশনের নোয়ারগাঁও পাতারফেক এলাকার আরেকটি বাড়িতে জঙ্গি সন্দেহে অভিযান চালাচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমিনুল ইসলাম/আরিফ উর রহমান টগর/এআরএস/এমএস