আর্তমানবতার সেবায় দুস্থ ও অসহায় মানুষের সুচিকিৎসায় বেনাপোল পাঠবাড়ী আশ্রমে শারদীয় দুর্গোৎসবে আসা দর্শনার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।শনিবার এ কর্মসূচির উদ্বোধন করেন বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান। বেনাপোলের হোমিওপ্যাথিক চিকিৎসকরা চার দিনব্যাপী বিনামূল্যে এ চিকিৎসা দেবেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও ডা. ইসমাইল হোসেন। ২৪ জন ডাক্তার সকাল-বিকেল বিনামূল্যে এ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।স্বাস্থ্য সেবা হোমিওপ্যাথিক রিসার্স ব্যবসায়ী মালিক সমবায় সমিতির অর্থায়নে এ চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান সমিতির সভাপতি ডা. মো. আমিনুর রহমান। জামাল হোসেন/এমএএস/আরআইপি