শিক্ষা

রোববার মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল রোববার সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd)  থেকে জানা যাবে। শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিম এক তথ্য বিবরণীতে এ তথ্য জানিয়েছেন।আমিনুল ইসলাম/ এমএএস/আরআইপি