দেশজুড়ে

গাজীপুরে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় মামলা

গাজীপুরের শ্রীপুর উপজেলার রঙ্গীলা বাজার এলাকায় প্যারাডাইজ কেবল কারখানার সামনে শনিবার রাত সাড়ে ৮টায় পার্কিং করা খালি ট্রাকে পেট্রল ঢেলে আগুন দেয়ার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজ উদ্দিন বাদী হয়ে উপজেলা বিএনপি’র কয়েকজন নেতা ও এক প্রধান শিক্ষকসহ ৩৫ জনের নাম উল্লেখ করে আজ্ঞাত ৪০/৫০ জনকে অভিযুক্ত করা হয়। উপ-পরিদর্শক (এসআই) হাফিজ উদ্দিন জানান, মামলায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল আলম মাস্টার ও টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিনসহ ৩৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়। এ মামলায় পুলিশ রোববার রাতে সাইফুল ইসলাম (২৮) নামে এক জনকে গ্রেফতা করেছে।  অপরদিকে, নাশকতা সৃষ্টির পরিকল্পনার সাথে জড়িত সন্দেহে পুলিশ বিএনপি ও জামায়াত-শিবিরের ১৫ কর্মীকে আটক করেছে। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূত্রে জানা গেছে, পুলিশ অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনার সাথে জড়িত সন্দেহে জয়দেবপুর থানা এলাকা থেকে ৬ জন, শ্রীপুর থেকে ৪ জন, কালিয়াকৈর থেকে ২ জন এবং টঙ্গী থেকে ২ জন কর্মীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১১ জন বিএনপির এবং ৩ জন জামায়াতের কর্মী রয়েছেন।বিএ/এমএস