বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৫তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গাজীপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১০টায় কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে পৌঁছান তিনি। আনসার ভিডিপির গাজীপুর জেলা কম্যান্ডেন্ট মো. আলমগীর হোসেন জানান, সমাবেশের প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এছাড়া দক্ষতা এবং কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৯৭ জন আনসার-ভিডিপি সদস্যকে পুরস্কৃত করবেন তিনি।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আনসার ভিডিপি এলাকা বর্নিলসাজে সাজানো হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএ/এমএস