দেশজুড়ে

গাজীপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় পথচারী কালী মোহনের (৫০) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কালী মোহন সুনামগঞ্জের বাসিন্দা।নাওজোর হাইওয়ে ফাঁড়ির এসআই মো. মামুন জানান, দুপুর দেড়টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস কালী মোহনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমিনুল ইসলাম/এআরএ/এবিএস