ঢাকা বাইপাস সড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় ময়দা বোঝাই একটি ট্রাক উল্টে এর নিচে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে ট্রাক ও ময়দার বস্তা সরিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।নিহতের নাম বিল্লাল হাজী (৫২)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার চরকেতনপাড়া এলাকার সিরাজুল ইসলাম সরকারের ছেলে।নাওজোর হাইওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, বগুড়া থেকে ময়দার বস্তা বোঝাই একটি ট্রাক চট্টগ্রাম যাচ্ছিল। পথে বুধবার ভোরে ধীরাশ্রম এলাকায় পৌঁছালে ট্রাকটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। খবর পেয়ে ট্রাক ও বস্তা সরিয়ে সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।তিনি আরো জানান, নিহত বিল্লাল হাজী একজন মুরগি ব্যবসায়ী। তিনি ওই ট্রাকের ময়দার বস্তার উপরে বসে যাচ্ছিলেন।আমিনুল ইসলাম/এফএ/পিআর