গাজীপুরের কালীগঞ্জ উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে এস এম আলমগীর হোসেনকে সভাপতি ও কাজী হারুন-অর-রশিদ টিপুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক মো. আলতাফ হোসেন ও যুগ্ম আহ্বায়ক মো. সেলিম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয় নিশ্চিত করা হয়।কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, তৌহিদুল ইসলাম সবুজ, মো. আনোয়ার হোসেন, কাজী সায়েম, মাহফুজুর রহমান, আরিফ হাসান ও মো. খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক কবির পালোয়ান, আরমান হোসেন রাজ ও মো. জাহাঙ্গীর হোসেন ভূঁঁইয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুল হাসান সজল, মো. জাকির হোসেন মো. এনামুল হক, অপু এন গোমেজ ও সোহেল আহমেদ।এছাড়া মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সারফিন আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এহ্সানুল হক নাজিম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. এমরান হোসেন প্রধান, দফতর সম্পাদক রাশেদ আহমেদ, উপ-দফতর সম্পাদক রেদোয়ান শরিফ খান, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শেখ রবি, অর্থ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেনকে, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মো. জাকির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. কাইয়ূম শেখ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন নাগ বিটু।পাশাপাশি কমিটিতে ক্রীড়া সম্পাদক ইমরান হোসেন কায়সার, ধর্মবিষয়ক সম্পাদক কামরুজ্জামান কাজল, মহিলা বিষয়ক সম্পাদক মাফুজা আফরিন মনি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা আক্তার, সহ-সম্পাদক মো. সাব্বির হোসেন, মো. রাজিব মোড়ল, মো. আলম মোড়ল, মো. খালিদ হোসেন নাজমুল, মো. আমিরুল ইসলাম, রোনেল গোমেজ, মো. সুমন ভূঁইয়া, মো. জাকির হোসেন, মো. হারুন-অর-রশিদ এবং সদস্য মো. জোবায়ের আহমেদ রনি, মো. আরমান হোসেন, সেলিম হোসেন বাবু, মো. মতিন খান প্রমুখ রয়েছেন।আব্দুর রহমান আরমান/এএম/বিএ