গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তার জাগ্রত চৌরঙ্গীর পাদদেশে ও আশপাশের এলাকায় রাজনৈতিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার, ফেস্টুন উচ্ছেদ করা হয়েছে। রোববার সকাল পৌনে ১০টা থেকে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম জহিরুল আলমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম জহিরুল আলম জানান, মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত হয় জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্য। কতিপয় ব্যক্তি ভাস্কর্যে পাদদেশের গোলচত্বর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আশপাশের এলাকায় বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী ও প্রতিষ্ঠানের প্রচারণামূলক ব্যানার ও ফেস্টুন লাগিয়ে ভাস্কর্যটি ঢেকে দেয়। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ওেই ব্যানার-ফেস্টুন উপচ্ছেদ করা হয়েছে। সোমবার টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও জানান তিনি।মোঃ আমিনুল ইসলাম/এএম/পিআর