নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার চট্টগ্রাম রোড থেকে আনসারুল্লাহ বাংলাটিমের (এবিটি) দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।গ্রেফতারকৃতরা হলেন- আব্বাস আলী ও মো. সাব্বির হোসেন। এ সময় তাদের কাছ থেকে ধর্মীয় উগ্রবাদী বই, লিফলেট, চাপাতি ও ছুরি জব্ধ করা হয়।র্যাব-১১ অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাত ২টার দিকে তাদের গ্রেফতার করে।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১-এর এএসপি আলেপ উদ্দিন। তিনি জাগো নিউজকে জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।জেইউ/জেডএ/এনএইচ/এমএস