দেশজুড়ে

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন নির্বাচন ২১ ডিসেম্বর

আগামী ২১ ডিসেম্বর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে চলছে প্রচার-প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে ভোটারদের সমর্থন আদায়ে নানা কৌশল।ইতোমধ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। ২৪ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৭ নভেম্বর ভোটার তালিকায় লিখিত সংশোধনী, ২৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৩০ নভেম্বর মনোনয়নপত্র বিক্রয়, দাখিল ১ ডিসেম্বর, বাছাই ও প্রতীক বরাদ্দ ৪ ডিসেম্বর, প্রত্যাহার ৫ ডিসেম্বর, প্রচারণার শেষ সময় ১৯ ডিসেম্বর, নির্বাচন ২১ ডিসেম্বর।জানা গেছে, এবারের নির্বাচনে শামছুল-সাজেদুর ও মুজিবর-নাসির দুইটি পরিষদের ২৩টি পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। এ নির্বাচনকে কেন্দ্র করে উভয় প্যানেলের প্রার্থীরা বেনাপোলসহ আশেপাশের এলাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন।এছাড়া সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের ভোটারদের মাঝে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। সর্বত্র সাংগঠনিক তৎপরতা জোরেশোরেই চালাচ্ছেন প্রার্থীরা। নিজ নিজ প্যানেলের প্রার্থীরা নিজেদের অবস্থান জনসাধারণের সামনে তুলে ধরতে কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ মতবিনিময় সভা ও প্রার্থীদের পরিচয় পর্ব শেষ করে ছুটছেন এলাকার ভোটারদের কাছে। যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে।ভোটারসহ সাধারণ জনগণ এ নির্বাচনে প্রার্থীদের ভোটের ফলাফল নিয়ে আগাম হিসাব-নিকাশ করতে শুরু করেছেন। তবে সভাপতি ও সাধারণ সম্পাদকের দু’টি পদ নিয়ে লড়াই হবে হাড্ডাহাড্ডি।মো. জামাল হোসেন/বিএ