দেশজুড়ে

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

গোপালগঞ্জের সদরে চন্দ্রা দিঘলিয়া এলাকায় দুর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছেন। শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মা রুবি বেগম (৩০) ও ছেলে শিশু রেফাত (০৩)। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই আবদুস সুবাহান জানান, ভোরে ঢাকা থেকে বাসা পরিবর্তন করে মালামাল নিয়ে সদরের হরিদাসপুর এলাকায় যাচ্ছিল এক দম্পতি। পধিমধ্যে উপজেলার চন্দ্রা-দিঘলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে ওই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যায়। আহত বাবাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হুমায়ূন কবীর/এআরএ/এমএস