হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফি বলেছেন, নিজেরা ভালো হলে দেশে পুলিশ-র্যাবসহ কোনো বাহিনীর প্রয়োজন হবে না। ভালো হওয়ার জন্য ইসলামের মূল ভিত্তিগুলোর ওপর গুরুত্ব দিতে হবে। ইসলাম বাদ দিয়ে এ দেশে কোনো দিন শান্তি আসবে না। বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজার মাঠে এক সমাবেশে তিনি এ কথা বলেন।দেশে `নাস্তিকদের` সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে-উল্লেখ করে শাহ আহমদ শফি বলেন, `নাস্তিকরা কোনো দিন বেহেস্তে প্রবেশ করতে পারবে না। লতিফ সিদ্দিকীর মতো নাস্তিক হবেন না। এসব নাস্তিকরাই সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে।তিনি আরও বলেন, ইমানদার হতে হলে মুসলমানদের অবশ্যই নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে হক আদায় করতে হবে। সমাজের সর্বক্ষেত্রে যাকাত চালু করতে হবে।সমাবেশে সভাপতিত্ব করেন `একামুতুদ্দীন` সংগঠনের সভাপতি হাফেজ মজিবুল ইসলাম। সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমতিয়াজ উদ্দিন, মাওলানা ইয়াসিন সোলতানী প্রমুখ।এএইচ/আরআই