ক্যাম্পাস

বশেমুরবিপ্রবির শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতার ৪

ট্রাকচাপায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার বিকেলে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ঘাতক ট্রাকটিকেও (যশোর-ট-১১-৩৭৬১) আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ট্রাকচালক আব্দুর রহিম (২৩), হেলপার মো. জসিম শেখ (২৮), মিজানুর রহমান শেখ (৩০) ও আজিজুল মোল্লা (৩৫)। গ্রেফতারকৃতদের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গার কৃষ্ণপুর গ্রামে।গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোজাহিদুল ইসলাম জানান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া মোড় এলাকা থেকে ওই চারজনকে গ্রেফতার করে।উল্লেখ্য, গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের বাস ভবনের সামনে বালুবোঝাই ট্রাকটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র মো. হাবিবুর রহমানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এস এম হুমায়ূন কবীর/এআরএ/পিআর